বর্তমান সমস্যা
ময়মনসিংহ নগরীর অনেক সড়ক এখনো ভাঙাচোরা, অসমতল ও জলাবদ্ধতায় আক্রান্ত।
বর্ষা মৌসুম এলেই ড্রেন উপচে পানি রাস্তায় উঠে আসে, যান চলাচল ব্যাহত হয় এবং জনদুর্ভোগ চরমে পৌঁছে।
কেন সমাধান হয়নি ?
কারণ পরিকল্পনাহীন উন্নয়ন, নিম্নমানের কাজ, একাধিক সংস্থার সমন্বয়ের অভাব এবং স্থায়ী সমাধানের
বদলে অস্থায়ী প্যাচওয়ার্ক সংস্কৃতি।
আমার প্রস্তাবিত সমাধান
আমি চাই ওয়ার্ডভিত্তিক মাস্টার ড্রেনেজ প্ল্যান। রাস্তা করার আগে ড্রেনেজ – এই নীতি বাস্তবায়ন করবো।
ঠিকাদারি কাজ হবে স্বচ্ছ টেন্ডারের মাধ্যমে, এবং কাজের মান নিয়ন্ত্রণে নাগরিক মনিটরিং চালু করা হবে।
লক্ষ্য হবে একবারে টেকসই কাজ, বারবার মেরামত নয়।
