বর্তমান সমস্যা
নগর প্রশাসনে সাধারণ মানুষ প্রায়ই হয়রানির শিকার হয়। ফাইল আটকে রাখা, দালাল নির্ভরতা ও
জবাবদিহিতার অভাব নাগরিক আস্থা নষ্ট করছে।
কেন সমাধান হয়নি ?
কারণ প্রশাসনকে নাগরিকের সেবক নয়, ক্ষমতার যন্ত্র হিসেবে দেখা হয়েছে। স্বচ্ছতা ও প্রযুক্তির ব্যবহার সীমিত ছিল।
আমার প্রস্তাবিত সমাধান
আমি চাই একটি Transparent, Accountable & Citizen-First Administration।
সব নাগরিক সেবা হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এবং অনলাইনে ট্র্যাকযোগ্য।
মেয়রের দপ্তর হবে Open Office – যেখানে মানুষ সরাসরি অভিযোগ জানাতে পারবে।
দুর্নীতির বিরুদ্ধে অবস্থান হবে স্পষ্ট ও আপসহীন।
