আমার প্রস্তাবিত সমাধানঃ
-পশু-পাখিদের জন্য সিটি কর্পোরেশনের নিজস্ব হসপিটাল তৈরি এবং ২৪ ঘন্টা ভ্রাম্যমাণ চিকিৎসার ব্যবাস্থা করা।
যেমন একটি ডেডিকেটেড এম্বুলেন্স রাখা, যখনি আপনি রাস্তায় কোন পশু পাখিকে আহত অবস্থায় দেখবেন হটলাইন নাম্বারে কল দেওয়ার সাথে সাথে উক্ত স্থানে এম্বুলেন্স পৌছে চিকিৎসার ব্যবস্থা নিবে। আপনার গৃহপালিত পশু পাখি থেকে শুরু করে রাস্তার পশু পাখিদের জন্যও গড়ে তুলবো বসবাসযোগ্য নগরী।
-নগরীর প্রত্যেকটি কুকুরকে সিটি কর্পোরেশন এর পক্ষ হতে জলাতঙ্ক ভ্যাক্সিন প্রদান এবং লাইটনিং বেল্ট পড়ানো হবে যেন রাতের আধারে কোন পশুই গাড়িচাপার শীকার না হয়।
