বর্তমান সমস্যা
আবর্জনা নিয়মিত সংগ্রহ হয় না, ডাস্টবিনের অভাব এবং খোলা জায়গায় ময়লা ফেলার প্রবণতা
নগর পরিবেশকে অস্বাস্থ্যকর করে তুলেছে।
কেন সমাধান হয়নি ?
কারণ আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনার অভাব, কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকা এবং নাগরিক সচেতনতার ঘাটতি।
আমার প্রস্তাবিত সমাধান
আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন এবং নিয়মিত আবর্জনা
সংগ্রহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কর্মীদের প্রশিক্ষণ ও নাগরিকদের সচেতন করতে
গণসচেতনতামূলক কর্মসূচি জোরদার করা জরুরি।
